চরফ্যাশনে মৎস্য সপ্তাহ উদ্বোধন

চরফ্যাশন প্রতিনিধি।।
চরফ্যাশন মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) বেলা ১১টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনারের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদের পুকুরে রুই, কাতলাসহ কয়েক প্রজাতির ২০ কেজি মাছ অবমুক্ত করে মৎস্য সপ্তাহ-২০২০ শুভ উদ্বোধন করা হয়।

এই সময় চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দাস, উপজেলা নির্বহী কর্মকর্তা রুহুল আমীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ছাদেক মিয়া উপজেলা কৃষি অফিসার আবু হাছনাইন।