কাউখালীতে আরও ৭ জন করোনা আক্রান্ত

কাউখালী প্রতিনিধি॥
কাউখালীতে নতুন করে আরও ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পানা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান জানান গত রবিবার কাউখালী থেকে ২৮টি নমুনা পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হলে সেখান থেকে বুধবার (২২ জুলাই) রাতে ৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

আক্রান্ত সকলে নিজ নিজ বাসায় হোম কোয়ারেন্টিনে আছে। এ নিয়ে উপজেলায় মোট ৫৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২১ জন সুস্থ হয়েছেন।