হরিনঘাটা পর্যটন কেন্দ্র থেকে দুই জলদস্যুসহ ৪ টি বন্দুক উদ্ধার

পাথরঘাটা প্রতিনিধি।।
বরগুনার পাথরঘাটার হরিনঘাটা পর্যটন কেন্দ্র থেকে ৪ টি একনালা বন্দুক ও গোলাবারুদসহ দুই জলদস্যুকে আটক করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে উপজেলার হরিঘাটা পর্যটন কেন্দ্রর পাঁচতলা ওয়াচ টাওয়ারের নিচ থেকে রিপন বাহিনীর দুই সদস্যসহ ৪ টি বন্দুক, ৬ রাউন্ড গুলি ও দুটি ছুড়ি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের মহসিনের ছেলে রিয়াজ (২৩) ও একই গ্রামের মন্নানের ছেলে রাজু (২৫)।

কোস্টগার্ডের পাথরঘাটা ষ্টেশন কমান্ডার লে. মেহেদী হাসান বলেন, গোপন সংবাদে জানতে পারি হরিনঘাটা পর্যটন কেন্দ্রে রিপন বাহিনীর লোকজন সাগরে ডাকাতি করার জন্য পূর্ব প্রস্ততির বৈঠক করছে। এমন সংবাদে কোস্টগার্ডের একটি দল পর্যটন কেন্দ্রে অবস্থান নেয়। এ সমায় কোষ্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি ছোড়ে পরবর্তীতে কোস্টগার্ড পাল্টা গুলি ছুড়লে বনের মধ্য দৌড়ে পালানো সমায় দুজনকে দুটি অস্রসহ আটক করতে সক্ষম হয়। বাকিরা অস্র ফেলে পালিয়ে যায়।

তিনি আরো জানান, রিপন বাহিনীর রিপনের বাড়ি তালতলী উপজেলার বগা এলাকায়। আটককৃতদের বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে অস্রআইনে মামলা করবে।