শহীদ জননীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ

গৌরনদী প্রতিনিধি॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সহধর্মীনি মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী ও ৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার প্রত্যক্ষদর্শী সদ্য প্রয়াত শহীদ জননী সাহানারা বেগমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাদ যোহর গৌরনদী উপজেলা ছাত্রলীগ নেতা রাসেদুল ইসলাম সংগীতের উদ্যোগে মাহিলাড়া লিল্লাহ বোডিং ও এতিমখানা জামে মসজিদে মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।