চরফ্যাশনে ৩২ঘন্টার পরেও খোঁজ মেলেনি জসিমের, উদ্ধারকাজ সমাপ্ত

আমির হোসেন, চরফ্যাশন।।
চরফ্যাশন মেঘনার ভাঙনের মাটির চাপায় পড়ে ঝঁকিজাল মারার নিখোঁজ জসিম উদ্দিন (৪০) লাশ ৩২ ঘন্টায়ও উদ্ধারের চেষ্টায় ও সন্ধান মিলেনি। শনিবার (২৫ জুলাই) দীর্ঘক্ষণ চেষ্টার পর না পেয়ে উদ্ধার কাজ সমাপ্ত করেছেন বরিশালের ডুবুরিদল। শুক্রবার (২৪জুলাই) সকাল সাড়ে ১০টায় বেতুয়া মৎস্যঘাট ও স্লুইজঘাটের মাঝামাঝি নদীতের পাড়ের মাটির চাপায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরফ্যাশন উপজেলা আসলামপুর আয়েশা গ্রামের মো.জসিম উদ্দিন ঝঁকিজাল দিয়ে নদীতে মাছ ধরতে যায়। সকাল সাড়ে ১০ টার দিকে নদীতে জাল মেরে টান দেয়ার পূর্ব মুহূর্তেই ভাঙনের চাপার তলে পড়ে নদীতে তলিয়ে যায় সে। সংবাদ শুনে শত শত উৎসুখ জনতা নদীর পাড়ে ভীড় জমায়। কেউ নদীতে সাতার কেটে কেই বা ভাঙনের ফাক ফোকরে খুঁজতে দেখা গেছে।

প্রত্যেক্ষদর্শী শাহাজান মাঝি বলেন, আমি আর জসিম একসাথে নদীর কিনারা কিনারা থেকে জাল মারতেছি। হঠাৎ চোখের পলকে কি দেখলাম জসিমের পায়ে তলার মাটি নিচের দিকে দেবে জসিম পানির মধ্যে পড়ে যায়। আমি দৌড়িয়ে নদীতে ঝাপ দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করছি। কিন্তু নদীতে স্রোত থাকার কারনে তাকে খুঁজে পাইনি। ঘটনাস্থলে দ্রুত চরফ্যাশন ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত হলেও স্থানীরা পানিতে নেমে খোঁজা-খুঁঝির পর জসিমকে আর পাওয়া যায়নি।

চরফ্যাশন ফায়ার স্টেশন অফিসার ঈমাম হোসেন বলেন, নিখোঁজের সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে পানিতে নেমে উদ্ধারের চেষ্টা করি। না পেয়ে বরিশাল থেকে নদী ফায়ার স্টেশন অফিসার সারাফাতের নের্তৃত্বে ডুবুরিদল প্রায় ৪/৫ঘন্টা নদীর কিনার যেখানে প্রায় ২০/২৫হাত পানি সেখানে খোঁজা-খুজি করে না পেয়ে উদ্ধার কাজ সমাপ্ত করেছেন।