সোহেল রানার সাহায্যে ভান্ডারিয়ায় ২৫ পরিবারের মুখে হাসির ঝিলিক

ভান্ডারিয়া প্রতিনিধি।।
আমরিকা প্রবাসী সৈয়দ সোহেল রানার সাহায্যে ভান্ডারিয়া উপজেলার ২৫ পরিবারে মুখে হাসি ফুটে উঠেছে।

জানা গেছে, উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আমরিকা প্রবাসী সৈয়দ সোহেল রানার অনুদানে অসহায় দুঃস্থ ও সম্প্রতি ঘূর্ণিঝড় আম্পানে ঘরহারা ২৫ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) বিকালে স্থানীয় কাপালি হাট বাজার ও সেনেরহাট বাজারে বসে এসব পরিবারের মাঝে দুইবান করে ঢেউটিন বিতরন করেন আমরিকা প্রবাসী সৈয়দ সোহেল রানার প্রতিষ্ঠিত সৈয়দ আফজাল হোসেন কল্যান ট্রাস্ট।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলার ১ নং ভিটাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, ইউপি সদস্য ইব্রাহীম হোসেন, প্রফ’ল্য মিত্র, বাবুল গাজী,নান্না হাওলাদার, স্থানীয় যুবসংহতি নেতা মনোয়ার হোসেন মঞ্জু হাওলাদার, জন্টু খলিফা, যুবলীগ নেতা লোকমান হোসেন মুন্সী, মাইনুল মুন্সী ও গ্রামবাসী।