ফাইনাল পরীক্ষায় পাস করে চ্যাম্পিয়নস লিগে ম্যান ইউ-চেলসি

স্পোর্টস ডেস্ক।।
ইংলিশ প্রিমিয়ার লিগের ‘ফাইনাল পরীক্ষা’র আগেই নিশ্চিত হয়েছিল কে হচ্ছে প্রথম ও কে হচ্ছে দ্বিতীয়। সাত রাউন্ড আগেই প্রথম হওয়া নিশ্চিত করে লিভারপুল, তাদের পেছন পেছন দ্বিতীয় স্থানও দখল করে নেয় ম্যানচেস্টার সিটি। তবে তৃতীয় ও চতুর্থ স্থানের জন্য ফাইনাল পরীক্ষা ঠিকই দিতে হয়েছে অন্তত তিনটি ক্লাবকে।

যেখান থেকে শেষপর্যন্ত সফল হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। তাদের সঙ্গে লড়াইয়ে ছিল লিস্টার সিটিও। রোববার (২৬ জুলাই) লিগের একদম শেষদিনে ম্যান ইউ ও চেলসির জয়ের ব্যবধান ঠিক ২-০, এমনকি লিগ শেষে তাদের পয়েন্টও সমান ৬৬ এবং একদিনেই উয়েফা চ্যাম্পিয়নস লিগের টিকিটও নিশ্চিত হয়েছে ক্লাব দুইটির।

লিগের ৩৭ রাউন্ড শেষে ম্যান ইউ ও চেলসির সংগ্রহ ছিল ৬৩ পয়েন্ট, লিস্টার সিটির ঝুলিতে ছিল ৬২। শেষ রাউন্ডে মুখোমুখি হয়েছিল ম্যান ইউ ও লিস্টার। ম্যাচ শুরুর আগে মজার একটি সমীকরণ ছিল যে, এ ম্যাচটি ড্র না হলে বিনা হিসাবে চ্যাম্পিয়নস লিগের টিকিট পাবে চেলসি। কিন্তু ড্র হলেই তখন আবার নিজেদের ম্যাচ জিততেই হতো লন্ডনের ক্লাবটিকে।

ম্যান ইউ-লিস্টার ম্যাচ ড্র হয়নি, তবে নিজেদের ম্যাচ ঠিকই জিতেছে চেলসি। ওলভসকে ২-০ গোলে হারিয়েছে তারা। দুইটি গোলই হয়েছে প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ে। প্রথম মিনিটে জাল কাঁপান মাউন্ট ম্যাসন, এর তিন মিনিট পর দলের জয় নিশ্চিত করে ফেলেন অলিভার জিরুদ।

অন্যদিকে ইপিএলের সফলতম ক্লাব ম্যান ইউয়ের চ্যালেঞ্জটা সহজ ছিল না। তাদের খেলতে হয়েছে প্রতিপক্ষের মাঠে গিয়ে। তবে সেখান থেকে জয় নিয়ে ফিরতে ভুল করেনি ওলে গানার সুলশারের দল। ম্যাচের ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ব্রুনো ফার্নান্দেস এবং অতিরিক্ত যোগ করা সময়ের অষ্টম মিনিটে স্কোরশিটে নাম তোলে হেসে লিনগার্ড।

প্রিমিয়ার লিগের ২০১৯-২০ মৌসুম শেষে পয়েন্ট টেবিলের অবস্থা শীর্ষে থাকা লিভারপুলের সংগ্রহ ৯৯ পয়েন্ট, ম্যান সিটির ঝুলিতে রয়েছে ৮১ পয়েন্ট। সমান ৬৬ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে