তুরস্কে সেনাবাহিনীর বাস উল্টে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক।।

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় মার্সিন প্রদেশে সেনাবাহিনীর একটি গাড়ি উল্টে অন্তত ৬ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো ২৭ সেনাসদস্য।

সোমবার (২৭ জুলাই) স্থানীয় সময় ভোরে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার। তিনি বলেন, নিহতদের মধ্যে চারজন সামরিক বাহিনীর সদস্য এবং দু’জন গাড়িচালক।

দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর হুলুসি বলেন, ব্রেক বিকল হয়ে যাওয়ায় গাড়িটি উল্টে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি জানান, আহত সেনাদের স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।সূত্র-রয়টার্স।