ইন্দুরকানীতে সেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইন্দুরকানী প্রতিনিধি।।
পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা সেচ্ছাসেবক লীগের উদ্যোগে ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় ইন্দুরকানী বাজারের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন সংগঠনটির নেতাকর্মিরা। উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক শহিদুল ইসলাম এবং যুগ্ন-আহবায়ক আরিফুল রহমান টুটুলের নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, র‌্যালী, দোয়া মাহফিল এবং দুস্থ্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক মো: শাহিন গাজী, যুগ্ন-সাধারণ সম্পাদক ইকরামুল সিকদার, সাংগঠনিক সম্পাদক আবুবক্কর সিদ্দিক লাভলু, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইসরাফিল খান নেওয়াজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান সোহাগ, উপজেলা যুবলীগের সদস্য সজিব হাওলাদার, পত্তাশী ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন বাবু, শাওন হাওলাদার, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা জিল্লুর রহমান, ফয়সাল মোর্শেদ কিসলু, পত্তাশী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহবায়ক সুমন হাওলাদার সহ সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।