বঙ্গবন্ধুর আদর্শ সেচ্ছায় তৃণমূলে পৌছে দেয়াই সেচ্ছাসেবক লীগের মূলমন্ত্র- মেয়র রুবেল

মুলাদী প্রতিনিধি।।
২৭ শে জুলাই স্বেচ্ছাসেবক লীগ এর ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা ও দোয়া মুনাজাতের আয়োজন করে মুলাদী পৌর স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১২টায় পৌর মেয়রের কার্যালয় পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্যানেল মেয়র আলহাজ্ব আঃ রব হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়ামোনাজ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র শফিক উজ্জামান রুবেল।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী নেতা রফিকুল ইসলাম বাচ্চু হাওলাদার, দুলাল হাওলাদার, সাবেক ছাত্রলীগ সভাপতি ইমরান ভুইয়া, সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক মিঠু হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন সিকদার, যুবলীগ নেতা বাবুল চৌকিদার, ছাত্রলীগ নেতা জহির মল্লিক, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মাহমুদুল হাসান মুন্না, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান পলাশ সহ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রলীগ নেতা জুনায়েদ আহসান তিলক খান। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আঃ নুর। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন স্বেচ্ছাসেবক লীগকে স্বেচ্ছায় বঙ্গবন্ধুর আদর্শ তৃণমূলে পৌছে দিতে হবে।