বরিশালবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ডা. আলী হাসান

রূপালী ডেস্ক।।
বরিশালবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শিশু বিভাগ) এর সাবেক সহকারী অধ্যাপক ও অনলাইন নিউজ পোর্টাল রূপালী বার্তার উপদেষ্টা ডা. আলী হাসান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহান ত্যাগ আর কোরবানির মহিমায় ভাস্বর মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আযহা সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে আসে। ঈদুল আযহায় প্রিয় বস্তুকে মহান আল্লাহর উদ্দেশে উৎসর্গের মাধ্যমে তার সন্তষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত হযরত ইব্রাহিম (আ.) স্থাপন করেছেন, তা বিশ্ববাসীর জন্য চিরকালই অনুকরণীয় ও অনুসরণীয়। ঈদুল আযহার শিক্ষা ও আদর্শ আমাদের প্রাত্যহিক জীবনে অনুসরণ করা উচিত বলে তিনি মনে করেন।

আমরা সবাই হিংসা অহংকার ভেদাভেদ ভুলে এক কাতারে শামিল হবো ও আনন্দ ভাগাভাগি করে নেবো। বাংলার প্রত্যেক ঘরে ঘরে বয়ে যাক আনন্দনময় ঈদুল আযহা।