বরিশালবাসীকে ডা. কেএম জাহিদুল ইসলামের ঈদ শুভেচ্ছা

রূপালী বার্তা।।
বরিশালবাসীকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ডা: কে.এম. জাহিদুল ইসলাম।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণের কারণে ক্ষতিগ্রস্ত দেশের মানুষ, সেই মুহূর্তে ঈদ উল আযহার আগমন। তিনি এমন পরিস্থিতিতে বরিশালবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং সুখ-সমৃদ্ধি, সুস্বাস্থ্য, নিরাপদ জীবন ও শান্তি কামনা করেন।

ডা: কে.এম.জাহিদুল ইসলাম বলেন, বর্তমান বিপর্যয়কর পরিস্থিতিতে পরস্পরের সহযোগিতা ও ক্ষতিগ্রস্থদের জন্য ত্যাগ স্বীকারের মাধ্যমে এবারের ঈদ-উল-আযহা উদযাপন করার জন্য আহবান জানাচ্ছি। দোয়া করি আল্লাহ তায়ালা যেন আমাদেরকে এই মহামারি থেকে পরিত্রাণ দান করেন এবং দ্রুত ক্ষতি কাটিয়ে উঠার তাওফিক দান করেন।

তিনি ঈদ উদযাপনে সবাইকে শারীরিক দূরত্বসহ সব ধরনের স্বস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানান।