মুলাদীতে তরুণ তরুণীদের পদ চারণায় মুখরিত হয়ে উঠে ডাঃ ভুলু সেতুটি

ভূঁইয়া কামাল, মুলাদী
বরিশালের মুলাদীতে পবিত্র ঈদসহ জাতীয় অনুষ্ঠানগুলোতে তরুণ তরুণীদের পদ চারণায় মুখরিত হয়ে উঠে বীর মুক্তিযোদ্ধা ডাঃ আঃ রাজ্জাক ভুলু সেতুটি। মুলাদী, হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট থানার হাজার হাজার মানুষসহ তরুণ তরুণীরা বিকেল বেলা ঘুরতে আসে এই সেতুটিতে। হাজার হাজার মানুষের আগমন উপলক্ষ্যে সেতুর দুই পার্শ্বে গড়ে উঠেছে ভ্রমণ পিপাসুদের নাস্তার জন্য হরেক রকমের ফুচকার দোকান।
নয়া ভাঙ্গনি নদীর উপর প্রতিষ্ঠিত সেতুটি কয়েক উপজেলার মানুষের এক সেতু বন্ধনের আয়োজন করেছে। ভ্রমণ পিপাসুদের ভ্রমণের নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক রয়েছে পুলিশি টহলের ব্যবস্থা।
বিকেল হলেই ভ্রমণ পিপাসুরা তরুণ তরুণীরা দল বেঁধে নানা রংয়ের পোশাক পড়ে ঘুরতে আসে সেতুটিতে। তখন সেতুটির রূপ লাভন্য বেড়ে যায় শতগুনে। শুধু সেতুটির উপর হেটেই আনন্দ উপভোগ করে তাই নয়। নৌকা অথবা ট্রলার নিয়ে সেতুটির নিচ দিয়ে নয়া ভাঙ্গনি নদীতে ভ্রমণ করে আনন্দ উপভোগ করে। সেতুটির উপর উঠলে দক্ষিণা বাতাসে গরম শরীরকে শীতল করে ফেলে। সেতুর পশ্চিম পার্শ্বের দক্ষিণ দিকে নতুন কারুকার্যে ৩য় তলা নির্মিত হচ্ছে পূর্ববাজার বায়তুল জান্নাত জামে মসজিদটি তাকালেই নয়ন জুড়িয়ে যায়।