সিনহা’র মাকে ফোনে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক।।
পুলিশের গুলিতে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের (৩৬) মা নাসিমা আক্তারকে ফোন করে সমবেদনা ও সান্ত্বনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (০৪ আগস্ট) বিকালে প্রধানমন্ত্রী সাবেক মেজর সিনহার মাকে ফোন করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নিহতের পরিবারকে সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে আর্থিক সহায়তারও আশ্বাস দেন। অন্যদিকে নিহতের পরিবারের খোঁজ-খবর নেয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে সিনহার পরিবার।-জাগোনিউজ