ছাতকের জাহিদপুরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫

সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগঞ্জেন ছাতকে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (০৪ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার দোলাবাজার ইউনিয়নের জাহিদপুর পুরাতন বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, জাহিদপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন ইস্যুতে জাহিদপুর গ্রামের আব্দুল মালিক ও একই গ্রামের আজব আলীর মধ্যে দীর্ঘ দিন ধরে মতবিরোধ চলে আসছিল।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে জাহিদপুর বাজারে আব্দুল মালিক পক্ষের ডা. আব্দুল খালিক ও আজব আলীর মধ্যে কথা কাটা-কাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাটি সোটা নিয়ে সংঘর্ষে ঝড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আহতরা হলেন- নুরুল ইসলাম (৫০), আমিরুল হক (১৭), এনামুল হক (২০), আজব আলী (৫০), সাইদুল (২৭), আতিকুর রহমান (৩২), ডা. আব্দুল খালিক (৫৫), আইমান উদ্দিন (২০)। অন্যন্য আহতদের নাম তাৎক্ষনিক জানা যায়নি। গুরুতর আহতদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যান্য আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তী ও চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জাহিদ পুর পুলিশ ফাঁড়ির এস আই দিদার বলেন, ঘটনাস্থলে পৌঁছেছি।