গুমাই নদীতে নৌকাডুবিতে মা-ছেলে নিখোঁজ

সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গুমাই নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে মা-ছেলে নিখোঁজ রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপরে তারা উপজেলার পাইকুরহাটি ইউনিয়নের গুমাই নদীর তীরের পাশ থেকে ছোট নৌকাযুগে লতা কুড়াঁতে গিয়ে হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে গিয়ে মা ও ছেলে তলিয়ে নিখোঁজ হন।

নিখোঁজরা হচ্ছেন- মা কাঞ্চনা আক্তার ও তার ছেলে কাঞ্চন মিয়া। তাদের বাড়ি পাইকুরহাটি ইউনিয়নের ভাটগাঁও গ্রামে। তবে খবর পেয়ে তাদের স্বজনরা গুমাই নদীতে তল্লাশী চালাচ্ছেন বলে জানা যায়।

এ ব্যাপারে ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।