জাতীয় শোক দিবস পালনে পটুয়াখালী জেলা প্রশাসকের প্রস্তুতি সভা

পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৫ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় পটুয়াখালী জেলা প্রশাসক দরবার হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভার অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ হেমায়েত উদ্দিনের সঞ্চালনায় জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কাজী কানিজ সুলতানা এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সুপার অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) শেখ মোঃ বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জিএম সরফরাজ, সিভিল সার্জন মোঃ জাহাঙ্গীর আলম, সাবেক সংসদ সদস্য সরদার আবদুর রশিদ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতান আহমেদ মৃধা, নির্বাহী প্রকৌশলী এলজিইডি মোঃ আব্দুস সাত্তার হাওলাদার, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোতালেব মোল্লা, জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ হালিম ও জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন পেশার লোকজন, সাংবাদিক গন উপস্থিত ছিলেন।