বরগুনায় অস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী নাকবোচা হালিম আটক

গোলাম কিবরিয়া, বরগুনা।।
অস্ত্র, গুলি ও মাদকসহ ডজন খানেক মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী হালিমকে আটক করেছে র‌্যাব-৮। মঙ্গলবার (০৪ আগস্ট) রাতে বরগুনা সদর উপজেলার জাকিরতবক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৮ সূত্রে জানা যায়, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার সদর থানাধীন জাকিরতবক এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ, মানব পাচার, অস্ত্র, ডাকাতি, দস্যুতা, দাঙ্গাবাজি ও চাঁদাবাজি সহ ডজন খানেক মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী মোঃ আব্দুল@নাকবোচা হালিম@আলিম@ (৪৩)কে গ্রেফতার করে। তিনি সদর উপজেলার জাকিরতবক গ্রামের মোঃ আলতাব হোসেন চৌকিদারের ছেলে। এসময় আটককৃত আসামীর স্বীকারোক্তিমতে তার বসত ঘর তল্লাশি করে ১ টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি, ১ টি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড কার্তুজ এবং ২৫ পিচ ইয়াবা জব্দ করা হয়।

আটককৃত শীর্ষ সন্ত্রাসী মোঃ আব্দুল@নাকবোচা হালিম@আলিম@ (৪৩) এর বিরুদ্ধে মাদক, ধর্ষণ, মানব পাচার, অস্ত্র, ডাকাতি, দস্যুতা, দাঙ্গাবাজি, চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্য আইনে ডজন খানেক মামলা রয়েছে। আটককৃত শীর্ষ সন্ত্রাসী মোঃ আব্দুল@নাকবোচা হালিম@আলিম@(৪৩)কে বরগুনার সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে সিনিঃ সহকারী পুলিশ সুপার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ ইফতেখারুজ্জামান বলেন, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে। ভবিষ্যতে র‌্যাব-৮ এর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।