চরফ্যাশনে ট্রলারে নিখোঁজের ২দিন লাশ উদ্ধার

চরফ্যাশন প্রতিনিধি।।
চরফ্যাশনের দুলারহাটের আহাম্মদপুর ইউনিয়নের হাজির হাট রাস্তার মাথায় ট্রলার থেকে পড়ে নুরনবী (৪০) নামের এক জেলে নিখোঁজ হওয়ার ২ দিন পর লাশ উদ্ধার হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার সময় যেখানে জেলে নুরনবী মায়া নদীতে পড়ে যাওয়ায় লাশ ভেসে ওঠে। নুরনবীর স্বজনেরা লাশ ভাসতে দেখে নুরনবীর লাশ রাতেই তাদের মাদ্রাজের বাড়ীতে নিয়ে যায়। লাশ বাড়ীতে নেওয়ার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। শুক্রবার সকালে তাদের বাড়ীতে নিহত নুরনবীর দাফন সম্পূর্ন হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার মায়া নদীর তীরে নোঙ্গড় করা অবস্থায় নুরনবীসহ চার সহযোগী মিলে ট্রলার মেরামত করছিল। ওই সময় পাশদিয়ে অন্য একটি ট্রলার দ্রুত গতিতে অতিক্রম করলে প্রচন্ড ধাক্কা লাগে নোঙর করা ট্রলার থেকে নুরনবী নদীতে পড়ে যায়। চরশিবা গ্রামের হারুন পন্ডিতের ভোটের ঢেউয়ের ধাক্কা লাগতেই ট্রলারের উপর থেকে জেলে নুরনবী নদীতে পরে যায় বলে জানা গেছে।

এ ব্যাপারে দুলারহাট থানার অফিচার্জ ইনচার্জ ওসি ইকবাল হোসেন জানান, নিহত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়। নিখোঁজ জেলে উপজেলার দক্ষিণ মাদ্রাজের ৭নং ওয়ার্ডের বাসিন্দা।