চরফ্যাশন আঞ্জুরহাট-বাবুরহাট সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ এমপি জ্যাকবের

আমির হোসেন, চরফ্যাশন (ভোলা)।।
ভোলার চরফ্যাশনের আঞ্জুরহাট-বাবুরহাট সড়কের নজরুল নগরের শারেকখালী এলাকার পাকা সড়কের উপর জোয়ারের পানি আচড়ে পড়ে সড়কটি ভেঙে গেছে। এতে মানুষ ও যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। ফলে ভোগান্তিতে পরেছে ওই এলাকার বাসিন্দারা।

সড়কটি দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।

নজরুল নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান মাস্টার এই প্রতিবেধককে জানান, ৬ আগষ্ট দুপুরের পর আঞ্জুরহাট-বাবুরহাট সড়কের শারেক খালী পাকা সড়কে তেতুলিয়া নদী থেকে প্রবল বেগে জোয়ারের পানি আচড়ে পড়ে। এতে সড়কটি ডুবে গিয়ে মানুষ ও পরিবহন চলাচলে মারাত্মক ভোগান্তিতে পড়ে।

এদিকে, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি সংবাদ পেয়ে নজরুল নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান মাস্টারের সাথে মোবাইল ফোনে কথা বলেন ও ক্ষতিগ্রস্থ সড়কের খবর নেন।

হাবিব মাস্টার জানান, এমপি জ্যাকব বলেছেন, ৭ আগস্ট শুক্রবার চরফ্যাশন এলজিইডি প্রকৌশলী মোশারেফ হোসেনকে ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শন করে দ্রুত সড়কটি মেরামতের ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।