কাউখালীতে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, লম্পট গ্রেফতার

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের কাউখালীতে পঞ্চম শ্রেনীর এক ছাত্রীকে ২ সন্তানের জনক লম্পট জাহাঙ্গীর হোসেন (৩৫) ধর্ষনের চেষ্টা করে।

জানা গেছে, উপজেলার চিরাপাড়া গ্রামে শুক্রবার (০৭ আগস্ট) দুপুরে আবুল বাশারের মেয়ে বৃষ্টি আক্তার ঘরে একা রান্নায় কাজে ব্যস্ত থাকায় প্রতিবেশী নুরুল হক ফরাজীর ছেলে ২ সন্তানের জনক জাহাঙ্গীর হোসেন সুযোগ বুঝে ঘরে ঢুকে মুখ চেপে ধরে শ্লীলনতাহানী ও ধর্ষনের চেষ্টা করে। এ সময় কিশোরীর ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে লম্পট দ্রুত পালিয়ে যায়। কিছু সময় পর পিতা মাতা বাড়িতে এলে ঘটনাটি পিতা মাতার কাছে জানায়। এ নিয়ে স্থানীয় প্রভাবশালীরা শালিশ বৈঠকের আশ্বাস দিয়ে কালক্ষেপন করে।

শালিশ বৈঠক সুরহা না হলে রাতেই বৃষ্টি আক্তার এর মা সেলিনা বেগম বাদী হয়ে জাহাঙ্গীরকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পুলিশ আসামী জাহাঙ্গীরকে গ্রেফতার করে শনিবার তাকে জেল হাজতে প্রেরণ করে।