কাজীরহাটে স্বামী-স্ত্রীর মতো দুই বছর বসবাস, বিয়ে না করে তরুণীকে খাওয়ালো ফ্যামিকন

কাজীরহাট প্রতিনিধি।।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন বিদ্যানন্দপুর ইউনিয়নের মাধবরায় গ্রামের আজিত বিশ্বাষের ১৪ বছরের মেয়ে ফাতেমাকে পাশের বাড়ির আইয়ুব আলী শেখের ছেলে সুজন শেখ গর্ভনিরোধক খাবার বড়ি (ফ্যামিকন) খাওয়ানোর ঘটনায় কাজীরহাট থানায় অভিযোগ হয়েছে বলে জানা গেছে।

ফাতেমার পিতা আজিত বিশ্বাস বলেন, আমার মেয়ে কান্নাকাটি করে। আমি ঘটনা জানতে চাইলে বলে সুজন শেখ মোবাইল ফোন নিয়ে গেছে, কয়েক দিন যাবৎ কথা বলে না।

মা জাহানারা বলেন, আমার মেয়ের সাথে র্দীঘদিন যাবৎ প্রেম সুজনের। কিছুদিন আগে রাতে আমার নজরে পড়ে, ফ্যামিকন বড়ি খাওয়ার ঘটনা। আমি জানতে চাইলে বিস্তারিত খুলে বলে।

দাদী রিজিয়া বেগম জানায়, ওই ছেলে একটি মোবাইল ফোন দিয়েছিল, শেষে নিয়ে যায়। আমার নাতীর সাথে কথা বলে না এখন বিবাহ করতে চায় না।

ফাতেমার অভিযোগ- ২ বছর পর্যন্ত প্রেমের সর্ম্পক। বিয়ের কথা বলে স্বামী স্ত্রীর ন্যায় একাধিকবার মেলামেশাও হয়েছে। দুই মাস পূর্বে প্রেমিক সুজন শেখ খাবার বড়ি এনে দেয় আমাকে। ২ টি বড়ি খেয়েছি, এরপরই আমার মা বিষয়টি জানতে পায়। এখন আমাকে বিয়ে করবেনা বলে জানিয়ে দেয়।

কাজীরহাট থানার ওসি মো. সাজ্জাদ হোসেন অভিযোগের বিষয়টির সত্যতা স্বিকার করেন।