চরফ্যাশনে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

চরফ্যাশন প্রতিনিধি।।
চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচার চরকচ্ছপিয়অ বাজারে রফিউদ্দিন মজুমদারের ব্যবসায় প্রতিষ্ঠানে হামলার ও লুটপাটের প্রতিবাদে রবিবার (০৯ আগষ্ট) সকাল ১০ টায় মানববন্ধন করেছেন চরকচ্ছপিয়া বাজারের সকল ব্যবসায়ীবৃন্দ।

চরকচ্ছপিয়া বাজার সদর রোডে মানববন্ধনে রফিউদ্দিন মজুমদাদের সঞ্চলনায় বক্তব্য রাখেন- সাবেক ৯ নং চর মানিকা ইউনিয়ন এর চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান সোহাগ।

আরো বক্তব্য রাখেন- ৯নং চরমানিকা ইউনিয়ন আওয়ামী লীগে এর সাবেক সভাপতি রফিকুল ইসলাম খুসরু ও বিভিন্ন ব্যবসায়ী। এ সময় তারা অপরাধীকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানান। তাঁরা বলেন, এ ঘটনার সুষ্ঠ সমাধান না হলে আমরা আরো ও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

এ ব্যাপারে দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ এর সাথে আলাপ কালে তিনি জানান, অপরাধীকে খুব দ্রুত আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, শনিবার (৮ আগষ্ট) রাত সাড়ে ১০ টার সময় ভোলা চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানা আওতাধীন চর কচ্ছপিয়া বাজারে রফিউদ্দিন মজুমদারের ব্যবসা প্রতিষ্ঠানে প্রকল্পিতভাবে ২ জন পুরুষ ও ৩ জন মহিলা দ্বারা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট করেণ কিছু দুষ্কৃতিকারীরা।

রফিউদ্দিন মজুমদার বলেন, ইয়াবা ব্যবসায়ী ইয়াছিন, সাদ্দাম, ইয়াছিনের স্ত্রী সালমা বেগম, ও শাশুড়ী পারবিন বেগম শালিকা নুরনাহারসহ আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে রড দিয়ে পিটিয়ে আমাকে আহত করে আমার ক্যাসে থাকা নগদ ২ লক্ষ ২৫ হাজার টাকাসহ প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে যায়। এ সময় ১ মহিলাকে হাতে নাতে আটক করেছিলাম বাকি চার জন পালিয়ে যায়। পড়ে আটককৃত সালমা বেগম (৩০) কে দক্ষিণ আইচা থানা পুলিশ রাতে চর কচ্ছপিয়া আবাসনের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম এর কাছে জিম্মি রাখা হয়।