কাঠালিয়ায় ভাইস চেয়ারম্যানসহ করোনায় আক্রান্ত ৬০

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি।।
ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বদু সিকদারসহ গত ২৪ ঘণ্টায় ২ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৬০ জনে। গত ২৪ ঘন্টায় ৩ জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়েছেন ৪৫ জন।

বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন। এ উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১ জন। উপজেলায় মোট ৩৫৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে ৬০ জনের করোনা শনাক্ত হয়। নতুন করে কাঠালিয়া সদরে শনাক্ত হয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বদু সিকদারসহ দুইজন। এছাড়া এ উপজেলায় মোট ৩৮০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রবিবার (৯ আগস্ট) রাতে উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।