গৌরনদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গৌরনদী প্রতিনিধি।।
বরিশালের গৌরনদী উপজেলায় পুকুরের পানিতে ডুবে মারিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার বাঘার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মারিয়া ওই গ্রামের বাবু কবিরাজের মেয়ে।

মৃত শিশুর স্বজনরা জানায়, দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে খেলতে খেলতে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় মারিয়া। পরে অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।