মঠবাড়িয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যু

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়িয়ার উত্তর মিঠাখালী গ্রামে (মাঝেরপোল) সোমবার বিকেলে বিদ্যুৎ স্পৃষ্টে সিদ্দিকুর রহমান নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সিদ্দিক ওই গ্রামের মৃত নুরুল ইসলাম ক্বারীর ছেলে।

জানাযায়, সিদ্দিক বসত ঘর হতে ১শ গজ দুরে তার পিতার পরিত্যাক্ত বসত ঘরের মিটার হতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু ঘটে। প্রায় দুই ঘণ্টা পর স্থানীয়রা লাশ পরে থাকতে দেখে পরিবারের স্বজনদের খবর দিলে স্বজনরা লাশ উদ্ধার করে।