বরিশালে একদিনে আরও ৩৯ জন করোনা আক্রান্ত

রূপালী বার্তা।।
গত ২৪ ঘন্টায় বরিশালে নতুন করে আরও ৩৯ জন প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ২ হাজার ৬৯৩ জন। একই সময়ে আক্রান্ত ৪০ জন রোগী সুস্থতা লাভ করেছেন। এনিয়ে জেলায় মোট সুস্থ্য ১ হাজার ৮৬৪ জন।

সোমবার (১০ আগস্ট) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এসব তথ্য নিশ্চিত করে জানানো হয় গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী কোনো রোগীর তথ্য পাওয়া যায়নি। ফলে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর সংখ্যা রয়েছে মোট ৪৭ জনে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তদের মধ্যে বাকেরগঞ্জ উপজেলার ০৮ জন, বানারীপাড়া উপজেলার ০৩ জন, মুলাদী উপজেলার ০২ জন, মেহেন্দীগঞ্জ উপজেলার ০১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত সদর উপজেলা পরিষদ কোয়ার্টার এলাকার ০৩ জন, বৈদ্যপাড়া, সিএন্ডবি পুল, আমতলার মোড় প্রত্যেক এলাকার ০২ জন করে ০৬ জন,মিরা বাড়ির পুল, ব্রাউন কম্পাউন্ড, মুকুন্দ পট্টি, হসপিটাল রোড, কালীবাড়ি রোড, অক্সফোর্ড মিশন, পুলিশ লাইন, কালিশ চন্দ্র রোড প্রত্যেক এলাকার ০১ জন করে ০৮ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত ০১ জন, জেলা পুলিশের ০১ জন সদস্য, র‌্যাব-৮ এ কর্মরত ০১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০২ জন নার্স, ০১ জন মেডিকেল টেকনোলজিস্ট, সদর জেনারেল হাসপাতালের ০২ জন নার্সসহ মোট ৩৯ জন।