বরিশালে সাংবাদিক নেগাবান পল্টু আর নেই

গণমাধ্যম ডেস্ক।।
বরিশাল রিপোটার্স ইউনিটির সদস্য এ্যাডভোকেট মোঃ আব্দুল হাই নেগাবান পল্টু আর নেই৷ আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১১ টায় নগরীর আমানতগঞ্জ নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ( ইন্নালিল্লাহি… রাজিউন)।

আজ বাদ মাগরিব বেলতলা মাহামুদিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা শেষে বরিশাল মুসলিম গোরোস্থানে চির নিদ্রায় সায়িত করা হবে এ্যাডভোকেট মোঃ আব্দুল হাই নেগাবান পল্টুকে। তার বয়স ছিলো ৫০ বছর। ব্যক্তিগত জীবন তিনি চির কুমার ছিলেন।

কর্মজীবনে তিনি বরিশালে আইনপেশায় ও বরিশাল থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক বরিশালের কাগজের স্টাফ রিপোর্টার ছিলেন। আব্দুল হাই নেগাবান পল্টু বরিশালের জেষ্ঠ্য আইনজীবী (জিপি) ও সাংবাদিক এ্যাড. ইসমাইল হোসেন নেগাবান মন্টুর ছোট ভাই।

তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে বরিশাল মিডিয়াসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সকল অঙ্গনের মানুষ ছুটে আসেন আমানতগঞ্জের নেগাবান নিবসে।

তার মৃত্যুতে বরিশাল রিপোটার্স ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষ ও সাধারণ সম্পাদক মিঠুন সাহাসহ রিপোটার্স ইউনিটি পরিবার গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে তার মৃত্যুতে বরিশাল রিপোটার্স ইউনিটি তিনদিনের শোক ঘোষণা করেছে।