জামাইয়ের পাঠানো মিষ্টি খেয়ে ৯ শিশুসহ ১৪ জন হাসপাতালে

মো. নাঈম, লালমোহন (ভোলা)।।
ভোলার লালমোহনে ফুলবাগিচা ইউসুফ আলী সিকদার বাড়ির জামাইয়ের পাঠানো মিষ্টি খেয়ে একই বাড়ির ৯ শিশুসহ ১৪ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। মুমূর্ষু অবস্থায় তাদের লালমোহন সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একরাত একদিন চিকিৎসার পর কর্তব্যরত ডাক্তার মহসিন বলেন, রোগীদের অবস্থা আশঙ্কামুক্ত তবে হসপিটালে রেখে চিকিৎসা করলে ভালো হয়। তিনি আরো বলেন, ফুড পয়জনের কারণেই এদের এই অবস্থা হয়েছে, তবে সময় মত চিকিৎসা না নিলে এদের অবস্থা আরো খারাপ হতে পারতো।