কলাপাড়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধ’র মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে গাছ থেকে পড়ে আব্দুল হামেদ (৭৫) এক বৃদ্ধ’র মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে মহিপুরের ওয়াপদা কলোনী এলাকায় এ ঘটনা ঘটেছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, নিজ বাড়ির সামনে রেইনট্রি গাছে ডাল কাটার জন্য ওঠে। ডাল কাটার এক পর্যায় অসতর্কতা বশতঃ প্রায় ৩০ ফিট উপর থেকে নিচে মাটিতে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে চিকিৎসার জন্য কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়ের করেনি বলে তিনি জানান।