ভান্ডারিয়ায় মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত

ভান্ডারিয়া প্রতিনিধি।।
পিরোজপুরের ভান্ডারিয়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ওভারব্রীজ সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ভান্ডারিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক মামুন হোসেন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সহ সভাপতি মোঃ রিয়াজ মাহমুদ মিঠু, (বিএমএসএফ) ভান্ডারিয়া উপজেলা সাধারন সম্পাদক মোঃ সামসুল ইসলাম আমিরুল, সাংবাদিক মোঃ বসির উদ্দিন, আবুল কালাম আজাদ, মোঃ লোকমান হোসেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- মোঃ হাসান ইমাম পান্না, মনির হোসেন কাজী, এইচ এম জুয়েল, শহিদুল ইসলাম মল্লিক, মো. সুমন মল্লিক, নাজমুল ইসলাম প্রমুখ।