বঙ্গবন্ধু’র শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিএমপির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

রূপালী বার্তা।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎবার্ষিকী (১৫ আগষ্ট) উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম-বার বিএমপি সদর দপ্তরে এ বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া- মোনাজাত করা হয়।