আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধা কাজী মোশারফ হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর (অবঃপ্রাপ্ত)সুবেদার কাজী মোশারফ হোসেন(৮০) বার্ধক্য জনিত কারনে ঢাকা বসে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে বৃহস্পতিবার ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি ….রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ছেলে, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদ আছর মরহুমের নিজ বাড়ি বেলুহারে উপজেলা প্রশাসন থেকে গার্ড অব অনার দেওয়ার সময় উপস্থিত ছিলেন, প্রশাসনের প্রতিনিধি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুশান্ত বালা, পুলিশ এসআই মোক্তার হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবদুল্লাহ লিটনসহ প্রমুখ। পরে তাকে সেনাবাহিনীর পক্ষ থেকেও গার্ড অব অনার দেয়া হয়েছে। পরে জানাজার নামাজ শেষে উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের পারিবারিক কবরস্থাণে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।