ভান্ডারিয়ায় জাতীয় শোক দিবস পালিত

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ভান্ডারিয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে কলেজ রোডস্থ কার্যালয়ে শনিবার দুপুরে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সভায় জেলা আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা খান এনায়েত করিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা আ’লীগের সাবেক আহবায়ক আবুবকর ছিদ্দিক মন্টু হাওলাদার, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান খান মোঃ রুস্তম আলী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ জাহানারা বারেক, বিশিষ্ট শিক্ষাবীদ মজিবুর রহমান মনু, আ’লীগ নেতা আবুল বাশার বাদশা প্রমূখ।

এর আগে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্যেদিয়ে দিবসটি পালন করা হয়। সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শোক র‌্যালী, আলোচনা সভা এবং দুপুরে বিভিন্ন মসজিদে দোয়া ও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।