কাজীরহাটের ভাষানচর ও বিদ্যানন্দপুর জাতীয় শোক দিবস পালিত

কাজীরহাট (বরিশাল) প্রতিনিধি।।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানার বিদ্যানন্দপুর-ভাষানচর ইউনিয়নে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মোনাজাত ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।

ভাষানচর ইউনিয়নের আ’লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নুর নেতৃত্বে শনিবার (১৫ আগস্ট) দুপুর ৪ ঘটিকায় নবারুন মাধ্যমিক বিদ্যালয় মাঠে দোয়া মোনাজাত ও কাঙ্গালী ভোজের অনুষ্ঠন অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন- ভাষানচর আ’লীগ সাংগঠনিক মোঃ জামাল খানঁ, আ’লীগ নেতা আনোয়ার হোসেন চৌধুরী ও স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রাকিব হাজী।

এর আগে ৬ নং ওয়ার্ডের অস্থায়ী আ’লীগ কার্যালয় ইউপি সদস্য রশিদ হাং নেতৃত্বে সকাল ১১ ঘটিকায় দোয়া মোনাজাত ও মিষ্টি বিতরন করা হয়। উপস্থিত ছিলেন- সাবেক ইউপি সদস্য ফরিদ, আ’লীগ নেতা সিদ্দিক আকন, আবুল হাং, কাজীরহাট থানা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনসহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবিন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া বিদ্যানন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আঃ জলিল মিয়ার নেতৃত্বে ১, ২, ৩ নং ওয়ার্ডসহ নতুন খাশেরহাট বাজারে বিকাল ৪ টায় দোয়া মোনাজাত ও কাঙ্গালী ভোজ হয়।