পটুয়াখালীতে দুই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

মো. ইমরান হোসেন, পটুয়াখালী।।
পটুয়াখালী শেখ রাসেল শিশু পার্কের পশ্চিম পাশে একটি পুকুরে সাতার কাটতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো ফুফাত বোন। আজ শনিবার (১৫ আগস্ট) দুপুর ১ দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, তিতাস সিনেমা এলাকার ঋষিবাড়ীর নিখিল ঋষির তৃতীয় শ্রেনীতে পড়ুয়া মেয়ে বৃষ্টি (৯) এবং একই বাড়ীতে বেড়াতে আসা রনজিত ঋষির ৬ষ্ঠ শ্রেনীতে পড়ুয়া মেয়ে দিপ্তী (১৩) বাড়ীর অন্যদের সাথে দুপুরে পাশ্ববর্তী ফরেষ্ট কলোনির পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে সবাই পাড়ে উঠলেও বৃষ্টি ও দিপ্তিকে দেখতে না পেয়ে বাড়ীতে খবর দেয়া হয়।

এরপর বাড়ীর লোকজন এসে পুকুরে নেমে খোঁজা হয়। এক পর্যায় দুই বোনকে উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার দু’জনকেই মৃত্যু বলে ঘোষনা করে। পরে দুই বোনের লাশ নিয়ে এলাকায় পৌছলে মর্মান্তিক এ মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে।