বেতাগীতে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি।।
বরগুনার বেতাগীতে যথাযোগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, বেতাগী থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা, প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শ্রদ্ধা নিবেদন করেছে। বেতাগী উপজেলা প্রসাসনের শ্রদ্ধা নিবেদনের পর পর্যায়ক্রমে সকল সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।

শনিবার (১৫ আগস্ট) সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করে এবং কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচীর সূচনা হয় এবং উপজেলার সকল মসজিদ, মন্দীরে বিশেষ দোয়া ও কোরআন খানির আয়োজন করে। বেতাগী উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল দশটায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা নির্বাহী মো. রাজীব আহসান এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয।

উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, পৌরমেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, সহকারী কমিশনার (ভূমি) ফারহানা ইয়াসমিন, বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু , প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মজনু, বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন সিকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বাবুল আকতার, সাধারণ সম্পাদক হাদিসুর রহমান পান্না, বরগুনা জেলা পরিষদ সদস্য নাহিদ মাহমুদ হোসেন লিটু সিকদার, উপজেলা যুবলীগ সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম লিটন, ছাত্রলীগ সভাপতি এবিএম আদনান খালিদ মিথুন।

দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা আবদুল হাই নেছারী। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্কাউট সম্পাদক লুৎফর রহমান স্বপন।