মঠবাড়িয়া কেন্দ্রীয় হরিসভা মন্দিরে চুরি

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়িয়ায় শনিবার (১৫ আগস্ট) গভীর রাতে কেন্দ্রীয় হরিসভা মন্দিরে চুরি সংঘটিত হয়েছে। অজ্ঞাত দূর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙ্গে প্রবেশ করে প্রায় ২৫ হাজার টাকা, ১ ভরি স্বর্ণ, ১৫ ভরি রূপাসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে।

এতে লক্ষাধিক টাকা খোয়া গেছে বলে মন্দির কমিটির সভাপতি সমীর দাস দাবি করেন। খবর পেয়ে রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক ও মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

মন্দির কমিটির সভাপতি সমীর দাস রোববার দুপুরে অজ্ঞাত নামা আসামী করে মঠবাড়িয়া থানায় মামলা করেছেন।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হবে। শীঘ্রই অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।