বাউফলে নিঁখোজ শিশুটি উদ্ধার করা সম্ভব হয়নি

এ.এফ.এম রিয়াজ, বাউফল (পটুয়াখালী)।।
পটুয়াখালীর বাউফলে আলোকি নদীতে গোসল করতে গিয়ে রায়হান (১১) নামের একটি শিশু নিখোঁজ হওয়ার ১ দিন পরেও উদ্ধার করা সম্ভব হয়নি।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ১ টার দিকে ধূলিয়া ইউনিয়নের আলোকি নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় শিশুটি। পরে স্থানীয় ফায়ার সার্ভিস, বরিশাল ফায়ার সার্ভিসের একটি দল ওইদিন সন্ধ্যায় ঘন্টাব্যাপী আজ রবিবার উদ্ধার কার্যক্রম চালিয়েও শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়নি।

স্থানীয় সুত্রে জানাযায়, কেশবপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামের হারুন মিয়ার ছেলে শিশু রায়হান বাবা-মায়ের সাথে ধুলিয়া ইউনিয়নের আলোকি চাঁদকাঠী গ্রামে খালু মোজ্জামেল হকের বাড়ী বেড়াতে যায়। শনিবার দুপুরে সঙ্গীদের সাথে আলোকি নদীতে গোসল করতে যায় রায়হান। সাতার জানা না থাকায় সকলের অগোচরে নদীতে ডুবে যায় সে। পরে খোঁজাখুজি শুরু করেন স্বজনেরা। কোন সন্ধান না পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেন তাঁরা। স্থানীয় ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রমে সফল না হলে বরিশাল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে সন্ধ্যায় ঘন্টাব্যাপী উদ্ধার কার্যক্রম চালান। এরপর রাতে বাউফল ফায়ার সার্ভিস ষ্টেশনে অবস্থান করেন ওই টিম। আজ রবিবার সকাল ৭ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত পুনঃরায় উদ্ধার কার্যক্রম চালালেও শিশুটিকে উদ্ধার করতে পারেননি তাঁরা। পরে উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন বলে জানান বাউফল ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান সজীব।