বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান জড়িত: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক।।
১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যায় জিয়াউর রহমান জড়িত। মুক্তিযোদ্ধা হলেও, তার যোগাযোগ ছিলো পাকিস্তানের সাথে।

রোববার (১৬ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষীকিতে আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার রুখতে নানা পাঁয়তারা করেছেন বিএনপি প্রতিষ্ঠাতা। বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করেন তিনি। বক্তব্যের শুরুতেই ৭৫-এর ১৫ আগস্টে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী।

তিনি অভিযোগ করেন, তৎকালীন মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যা সাথে জড়িত ছিলেন। স্বাধীনতার চেতনা ধ্বংস করতেই এমন ঘৃন্য ষড়যন্ত্র হয়েছে বলেও অভিযোগ প্রধানমন্ত্রীর।