আগৈলঝাড়ায় ১৭ই আগষ্ট রক্তাক্ত সিরিজ বোমা হামলা দিবস পালিত

আগৈলঝাড়া প্রতিনিধি।।
‘হটাও জঙ্গি বাঁচাও দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় সামাজিক দূরত্ব বজায় রেখে সিরিজ বোমা হামলা বর্ষপূতি পালিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকালে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ নেতা হেমায়েত সরদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, উপজেলা যুবলীগ সভাপতি মো.সাইদুল সরদার, সাধারন সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা শ্রমিকলীগ সভাপতি এ্যাড. আবুল কাসেম সরদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ সিকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির পাইকসহ প্রমুখ।