মতলব উত্তরে ফরাজীকান্দি জাতীয় শোক সভা ও দোয়া

মো. নাঈম মিয়াজী, মতলব উত্তর (চাঁদপুর)।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ মাহফিল দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৭ আগস্ট) বাদ আসর ফরাজীকান্দি কমপ্লেক্সের ফাহেমা-তুজ-জোহারা জামে মসজিদে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড. আলহাজ্ব মো. নুরুল আমিন রুহুল।

এ সময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, সাংসদের ব্যক্তিগত সহকারী লিয়াকত আলী সুমন, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি জসিম উদ্দিন মুন্সি, সাধারণ সম্পাদক ইঞ্জি. রেজাউল করিম, ইউপি সচিব নাছির উদ্দিন খান, নাউরী সপ্রাবি প্রধান শিক্ষক আবুল খায়ের, আ’লীগ নেতা রমিজ উদ্দিন শিশির, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আ. রব প্রধান, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেন, সহ সভাপতি শাহজালাল, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নূরে আলম স্বপন, ইউপি সদস্য মাহবুব আলম মিস্টার, আ. হালিম সরকার, নাছির উদ্দিন মুন্সি, সালাউদ্দিন প্রধান, ইসমাইল হোসেন, ওয়ার্ড আ.লীগের সভাপতি শফিকুর রহমান, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জমশেদ বেপারী, ছাত্রলীগ নেতা নিয়াজ মোর্শেদ ছোটন প্রমুখ।