হামলার অভিযোগে ইসরাইলি বাহিনীর গুলিতে ১ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক।।
অধিকৃত পূর্ব-জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসার নিকটে ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলি বাহিনীর অভিযোগ, নিহত ওই ফিলিস্তিনি ছুরি হামলা চালানোর চেষ্টাকালে তার ওপর গুলি চালানো হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা মান জানায়, মসজিদুল আকসার প্রাঙ্গণের বাইরে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই ব্যক্তিকে গুলি করেন। .

ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে জানানো হয়েছে যে আহত অবস্থায় থাকা ওই ব্যক্তির চিকিৎসার জন্য তারা দল পাঠালেও তাদেরকে সেখানে যেতে দেওয়া হয়নি।

এদিকে স্থানীয় গণমাধ্যম জানায়, নিহত ৩০ বছর বয়সী ওই ফিলস্তিনি পূর্ব জেরুজালেমের শুরাফাত নামের শরণার্থী শিবিরে বসবাস করতেন।

এক টুইট বার্তায় ইসরাইল পুলিশের মুখপাত্র মিকি রোসেনফিল্ড বলেন, পুলিশ হামলার চেষ্টাকে ব্যর্থ করেছে। একজন কর্মকর্তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।