মঠবাড়িয়ায় মসজিদে চুরি

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর বড় মাছুয়া ইউনিয়নের চালতাতলা গ্রামের চালতাতলা জামে মসজিদে সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাতে চুরি সংগঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরের দল কৌশলে মসজিদে প্রবেশ করে একটি সৌর বিদ্যুতের ব্যাটারি, জায়নামাজ এবং দানবাক্সের নগদ টাকাসহ প্রায় অর্থলক্ষাধিক টাকার বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা এবং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক জয়নাল আকন বলেন, ‘সম্প্রতি এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। পরপর বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটলেও এর কোনো প্রতিকার না হওয়ায় চোরের দল বেপরোয়া হয়ে উঠেছে। এ নিয়ে এলাকায় বেশ কয়েকটি সালিসি বিচার হলেও চুরির ঘটনা যেন থামছেইনা।