জাতীয় শোক দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা নুরুল হক স্মৃতি পাঠাগারের উদ্যোগে আলোচনা

সুনামগঞ্জ প্রতিনিধি।।
জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জের ছাতকে বীর মুক্তিযোদ্ধা নুরুল হক স্মৃতি পাঠাগার এর উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। রোবাবর (১৬ আগষ্ট) উপজেরার চেচান বাজাওে এ সভা অনুষ্টিত হয়।

দক্ষিণ খুরমা ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্ন নের সভাপতিত্বে ও পাঠাগারের সাধারন সম্পাদক মাস্টার আবু রেহান এর সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট বার এর আইনজীবী ও সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা নুরুল হক স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট শাহাব উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল বশর, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি মুহিবুর রহমান তালুকদার টুনু, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মতিন প্রমুখ।