সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪০ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল বিভিন্ন কর্মসূচী পালন করেছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে পুরাতন বাসস্টেশন দলীয় অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচী উদ্বোধন করা হয়। দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং সদ্য প্রয়াত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু স্মরণে ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনার শুরুতে প্রয়াত সভাপতি শফিউল বারী বাবু স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামছুজ্জামান জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, সুনামগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোস্তাক আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আহাদ জুয়েল,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দীন,জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক জামাল উদ্দীন বাকের,জেলা যুবদলের সহ-সভাপতি আমানুল হক রাসেল, শামসুদোহা, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, মমিনুল হক কালার চান,জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সোহেল মিয়া, খালেকুজ্জামান সুহেল, শাহজান মিয়া, সহ-সাধারণ সম্পাদক আবুল কাসেম দুলু, এডঃ দীপংকর বণিক,মোশারফ হোসেন, মইনুল ইসলাম,খোকন জায়গীরদার, লুৎফুর রহমান,মোজাব্বিরহোসেন অপু, আশরাফুল আলম পাবেল, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, শামীম আহমদ, মাহমুদুল হাসান মিলন, এডঃ আতিকুল ইসলাম, দপ্তর সম্পাদক এ এস রিপন, প্রচার সম্পাদক বিকাশ দাস, সহ-প্রচার সম্পাদক মো আব্দুল শহীদ,কোষাদক্ষ তানভীর আহমদ, নাট্য বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মিছবাহ, স্ব-নির্ভর বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলনেতা ফরহাদ নুর,শোয়েব,রোয়াব আলী, শরীফ, ছাত্রদলের আহবায়ক মুমিত ইসলাম, জাহাঙ্গীর আলম, মৎস্যজীবি দলের সভাপতি বাহারুল ইসলাম বাহার, শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো আব্দুল মতিন, সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন আহমদ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।