কাউখালীতে খালেদা জিয়ার পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের কাউখালীতে পানিবন্দী ও করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ কর্মহীন অসহায় পরিবারের মাঝে ৭ম বারের মতো বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী উপহার বিতরণ করেছেন উপজেলা বিএনপি সাধারন সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় নিবার্হী কমিটির সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ.এম দ্বীন মোহাম্মদ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার ২নং আমরাজুড়ী ও ৩ নং কাউখালী সদর ইউনিয়নে শতাধিক অসহায় কর্মহীন শ্রমজীবি ও দুঃস্থ পরিবারে মাঝে খাদ্য সামগ্রী উপহার বিতরণ করেন।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তৈল, লবন ও আলু। এ সময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এইচ.এম দ্বীন মোহাম্মদ বলেন, দেশের এই দূর্যোগময় মূহুর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশনেত্রী বেগম জিয়ার পক্ষে কাউখালী উপজেলার কর্মহীন মানুষদের মাঝে আমি এ ছোট আকারে খাদ্যসামগ্রী পৌছে দেওয়ার চেষ্টা করছি। করোনার শুরু থেকে আমি এ কর্মসূচী পালন করে আসছি এবং অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি।