ভারতে জলবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতের তেলাঙ্গনা রাজ্যের একটি জলবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন লেগেছে। ঘটনাস্থল থেকে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনো ওই কেন্দ্রে ৯ জন কর্মী আটকা পড়ে আছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) অন্ধ্রপ্রদেশের সঙ্গে তেলেঙ্গানা সীমান্তের কাছে অবস্থিত শ্রীসাইলাম জলবিদ্যুৎ কেন্দ্রে স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় আগুন লাগে। সেসময়ে ওখানে ১৯ জন কর্মী কাজ করছিলেন।

জানা গেছে, আগুন লাগার পড়ে সেখান থেকে ১০ জন বেরিয়ে আসতে সক্ষম হয়। কিন্তু একজন বিভাগীয় প্রকৌশলী, ৪ জন সহকারী প্রকৌশলী, ২ জন জুনিয়র প্ল্যান্ট অ্যাটেন্ডেন্ট এবং আমারা রাজা ব্যাটারির ২ জন কর্মী সেখানে আটকে পড়েন।

প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, জলবিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার স্টেশনে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী এনডিআরএফের কর্মীরা। এছাড়া তাদের সহায়তায় কুর্নুল জেলার আত্মাকুর ফায়ার স্টেশনের দমকলকর্মীরাও কাজ করছেন সেখানে। সূত্র-এনডিটিভি।