বাউফলে প্রবল বর্ষণ ও জোঁয়ারের পানিতে লক্ষাধিক মানুষ পানি বন্দি

এ.এফ.এম রিয়াজ,বাউফল (পটুয়াখালী)।।
পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন রক্ষা বেরি বাঁধ না থাকায় তেঁতুলিয়া ও লোহালিয়া নদীর জোয়ের পানিতে এবং প্রবল বর্ষণে লক্ষাধিক মানুষ ঘর বন্ধি হয়ে পড়েছে। স্বাভাবিক জোঁয়ারের চেয়ে ৩ থেকে ৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। কাচা ,পাকা রাস্তায় উপচে পানি ঢুকে পড়েছে ঘর বাড়ি ও ফসলি জমিতে। ফলে এসব ইউনিয়নের বসবাসকারি মানুষ গবাদিপশু নিয়ে দুর্বিসহ জীবন কাটাচ্ছে ।

জানাগেছে, উপজেলার ধুলিয়া, কেশবপুর ,চন্দ্রদ্বীপ,কনকদিয়া,কাছিপাড়া,বগা,নাজিরপুর ও কালাইয়া এ আটটি ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে,তেঁতুলিয়া এবং লোহালিয়া নদী। আর এ নদীর পাশের ইউনিয়নগুলোর গ্রাম রক্ষায় নির্মাণ করা হয়নি কোন বেরিবাঁধ। এ কারণে নদীতে স্বাভাবিক জোঁয়ার হলে প্লাবিত হয় এসব ইউনিয়নের প্রায় ৫০টি গ্রাম। ঘর বন্ধি হয়ে পড়ে লক্ষাধিক মানুষ। তলিয়ে গেছে কৃষকের আমন বীজতলাসহ কাচা-পাঁকা সড়ক, ঘরবাড়ি। জোঁয়ারের প্রভাবে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। বাউফল ঢাকা বরিশাল রুটের বগা নদীর ফেরির গ্যাংওয়ে ডুবে গেছে। ফেরি ঘাটে আটকে রয়েছে এ রুটে চলাচলকারি যাত্রীবাহি বাস-ট্রাক ।

ধুলিয়া ইউপির হুমায়ুন দেওয়ান বলেন, “নদীভাঙ্গনে সহায় সম্বল হারিয়ে একখন্ড ফসলি জমি কিনে বসবাস করলেও গতদুদিন ধরে তেঁতুলিয়ার জোঁয়ারের পানি ও বৃষ্টির পানিতে তার বসতঘরটি তলিয়ে গেছে । গবাদিপশু ও পরিবার নিয়ে সাইক্লোন সেল্টারে আশ্রয় নিয়েছি। বেরিবাধ না থাকায় বর্ষা মৌসুম এলেই জোঁয়ারের পানিতে ভাসি ।”

ধুলিয়া চেয়ারম্যান আনিচুর রহমান রব বলেন, “একদিকে নদী ভাঙছে, অন্যদিকে জোঁয়ারের পানি উঠে তলিয়ে যাচ্ছে গ্রামগুলো। নষ্ট হচ্ছে ঘর-বাড়ি, আধাপাকা ও কাঁচা সড়ক। বেরি বাঁধ হলে তাদের ইউনিয়ন প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে রক্ষা পাবে।”

চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক আলকাছ জানায়, “চন্দ্রদ্বীপ ইউনিয়নটি চর নিয়ে গঠিত। জোঁয়ার হলে ভাসে আর ভাটায় শুকায় চন্দ্রদ্বীপে বসবাসকারী সাধারন জনগন ।”

এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, “স্থায়ী সমস্যা সমাধানের জন্যে বেঁরিবাধ নির্মান জরুরী হয়ে পরেছে। কাঙ্খীত বেরিবাধ নির্মান হলে ইউনিয়নের মানুষ স্থায়ী ভাবে ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।

বাউফল উপজেলা উপসহকারি প্রকৌশলী আব্বাস জানায়, “ প্রবল বর্ষণ ও জোঁয়ারের পানিতে কাঁচা পাঁকা সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির নিরুপণ করে সংস্কারের জন্যে কর্তৃপক্ষকে অবহিত করা হবে।