“বানের জল”

“বানের জল”
।।কামরুল আহসান হাসান।।

বানের জলে ভাসছে উঠোন
ভাসছে গোয়াল ঘর।
কোথায় রাস্তা কোথায় নদী
কোথায় বালুচর।

সবুজ ফসল জলের তলায়
কোন হদিস নেই।
যেদিক তাকাই জলের নদী
মাঠ খুঁজে না পাই।

বাজারঘাটের নেই নিশানা
শূন্য চালের হাড়ি।
সবার মুখে মেঘ জমেছে
মলিন পুরো বাড়ি।

কর্ম করে মাইনে পাবার
বন্ধ সকল দ্বার।
কেউ বুঝেনা দুঃখ মোদের
করছি জীবন পার।

মোদের দুঃখে কত মানুষ
করছে হাহাকার।
সবই তাদের মুখের বুলি
শোনাই হলো সাড়।

ভাষণ ভূষণ শুনতে চাই না
পেটে খাবার চাই।
পারো যদি একমুঠো চাল
দিও বন্ধু ভাই।

জীবন চলায় আসবে কত
ঝড় বৃষ্টি স্রোত।
মহান প্রভুর দয়ার উপর
ভরসা অবিরত।

২২ আগস্ট ২০২০ইং